বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বিজিআইসি’র ৩৯ তম বার্ষিক সাধারণ সভা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি)-এর ৩৯ তম বার্ষিক সাধারণ সভা ২৮ আগস্ট ২০২৪ ইং তারিখে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শুরুতে শেয়ারহোল্ডারসহ উপস্থিত সকলে কোম্পানীর প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চির শান্তির জন্য দোয়া করেন। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান জনাব তওহিদ সামাদ। অনুষ্ঠানে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।
উক্ত বার্ষিক সাধারণ সভায় দেশের বেসরকারী খাতে প্রতিষ্ঠিত প্রথম সাধারণ বীমা কোম্পানী বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি) ২০২৩ সালে তাদের বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের উপর ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করে।
অন্যান্যদের মধ্যে কোম্পানীর ভাইস-চেয়ারম্যান জনাব সেলিম ভূঁইয়া, পাবলিক পরিচালক জনাব মো. শাকিল রিজভী, মনোনীত পরিচালক জনাব মোহাম্মদ মনজুর মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক জনাব নাসির উদ্দিন চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন এ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানী সেক্রেটারী জনাব সাইফুদ্দিন আহমেদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com