মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

অভিনব পদ্ধতিতে নারী বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

এক অভিনব পদ্ধতিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সংযুক্ত আরব আমিরাতে এ বিশ্বকাপ শুরু হবে ৩ অক্টোবর। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নিজেদের সোশ্যাল প্লাটফর্মের মাধ্যমে বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ।
বিসিবির ঘোষণার ভিডিও বার্তায় দেখা গেছে, বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেন প্রবাসী বাঙালিরা। কানাডা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সুইডেনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা নিগার-জাহানারাদের শুভেচ্ছা জানিয়ে দল ঘোষণা করেন। ভিডিও বার্তার শেষে শুভকামনা জানান বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে আছেন- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রানি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সোবহানা মুশতারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার ও রাবেয়া খান।
উল্লেখ্য, বাংলাদেশের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আইসিসি টুর্নামেন্টটি সরিয়ে নেয় সংযুক্ত আরব-আমিরাতে। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com