শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সকল বে-সরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকরা মানববন্ধন করেছেন। জানা গেছে ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আমভিটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ইউনুস, সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন গাজী ও নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক মোঃ লাহেল মাহামুদ। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার সুমন বিশ^াস মানববন্ধনে শিক্ষকদের সঙ্গে অংশগ্রহন করেন। মানববন্ধনের বক্তারা পৃথক পৃথক বক্তব্যে বলেন, বিগত আওয়ামী দু:শাসনের স্বৈরাচারীনি শেখ হাসিনা সরকারকে যে বৈসম্যতার দূর করণের জন্য ছাত্র-জনতা ও শিক্ষকরা আন্দোলনের ভূমিকা রেখে আত্মদান করেছেন এখনও সেই বৈসম্য মাধ্যমিক শিক্ষক স্তরে রয়েই গেছে। অতি সত্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উপজেলা শিক্ষা অফিসারের পদে পদোন্নতি না দিয়ে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে শিক্ষকদের ন্যজ্য পাওনা দিতে হবে। বক্তারা আরো বলেন, বিগত আওয়ামী সরকার জাতীয় করণর প্রত্যাশা দিয়ে এই মাধ্যমিক শিক্ষকদের মাধ্যমে দিনের ভোট রাতে চুরি করিয়ে ক্ষমতায় বসেছে। কিন্তু শিক্ষকদের ন্যজ্য দাবি পূরণ করেনি। বর্তমানে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস গ্রাম উন্নয়নের রুপকার, যদি আজ এই অবহেলিত বে-সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রতি সদয় না হয় তাহলে বে-সরকারি মাধ্যমিক শিক্ষকদের বৈসম্যতা থেকেই যাবে। শিক্ষকরা বক্তব্যে আরো বলেন, দেশের সবচেয়ে বেশি শিক্ষার্থী এই বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ন করে, আর এই শিক্ষকরা যদি উপযুক্ত সম্মান বা প্রাপ্য না পায় তাহলে তারা উন্নত জাতি গঠনে ভূমিকা রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে ব্যর্থ হবে। মুখ থুবরে পরবে জাতির দ্বিতীয় স্তরের শিক্ষা ব্যবস্থা। অপর দিকে আরো এক বক্তা বলেন, অধিকাংশ শিক্ষক পেনশনের টাকা জীবদ্দশায় দেখে যেতে পারে না, অবরে যাওয়ার পরে বাকী জীবন কেটে যায় পেনশনের টাকা উত্তোলনের পিছন ঘুরতে ঘুরতে। অনেক শিক্ষকের স্বপ্ন থাকে, পেনশন এর টাকা দিয়ে হজ¦ পালন ও তীর্থ ভ্রমনে যাবে, কিন্তু তা আর যাওয়া হয় না। এই সমস্যার আশু সমাধান দরকার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com