শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাছান মাহমুদ, সাঈদ খোকন ও প্রলয়ের দুর্নীতি অনুসন্ধানে লিগ্যাল নোটিশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন ও তার স্ত্রী এবং সাবেক ডিআইজি প্রলয় কুমারের দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধান করতে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান ওই নোটিশ পাঠিয়েছেন।
একটি জাতীয় দৈনিকে হাছান মাহমুদের বেপরোয়া দখলবাজি, সাঈদ খোকন ও তার স্ত্রীর ২৩৮ কোটি টাকার সম্পদ এবং চার দেশের ৬ শহরে বাড়ি করেছেন এডিশনাল ডিআইজি প্রলয় কুমার প্রতিবেদনের কথা জানিয়ে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ এনে এর অনুসন্ধান, তদন্ত ও মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে চিঠিতে। চিঠিতে উল্লেখ করা ব্যক্তিদের নামে বিভিন্ন জাতীয় গণমাধ্যম দুর্নীতির প্রতিবেদন হয়েছে বলে রিগ্যান জানান। জাতীয় দৈনিকে নিউজ প্রকাশিত হওয়ার পরও কোনো অনুসন্ধান শুরু না করার কারণে দুদকের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ হতে পারে বলে জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com