শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাথমিক সহকারী শিক্ষক পরিবারের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় সহকারি শিক্ষক অরুন পাল এর সঞ্চালনায় শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোশতাক আহমেদ, এমদাদ হোসেন চৌধুরী, সহকারি শিক্ষক তৌহিদা আক্তার, রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, মজিবুর রহমান লিটন, জহিরুল ইসলাম, এস এম সাইফুল্লাহ, মিন্টু সরকার, আফজাল হোসেন, উম্মে কুলসুম আকঞ্জি, মো: ওবায়দুল্লাহ, পীযুষ কান্তি সরকার প্রমুখ। এসময় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক ও সমমান। অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টরগণ বেতন পাচ্ছেন দশম গ্রেডে। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োপ্রাপ্ত নার্স ও কৃষি ডিপ্লোমায় নিয়োপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে। অথচ সমযোগ্যতা থাকা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্য নিরসন করে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। নয়তো পরবর্তিতে সারাদেশে কঠোর কর্মসুচী দেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com