শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

১ উইকেট নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

মিরপুরের ছন্দ চট্টগ্রামেও ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণ শুরু পেয়েছে তারা। মধ্যাহ্নভোজের আগেই ছুঁয়েছে তিন অংকের ঘর, হারিয়েছে মোটে ১ উইকেট।
দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে আজ (মঙ্গলবার) মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়াই করছে দুই দল। যেখানে প্রথম দিনের মধ্যাহ্নভোজের আগে ১ উইকেটে তুলেছে ১০৯ রান। এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ তাদের একাদশ সাজায় ৩ পরিবর্তন নিয়ে। জাকের আলি, লিটন দাস ও নাইম হাসানের বদলে সুযোগ পান মাহিদুল ইসলাম, জাকির হাসান ও নাহিদ রানা।
প্রথম উইকেটের দেখা পেতে অবশ্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় অনেক সময়। তাইজুল ইসলামের হাত ধরেই আসে প্রথম উপলক্ষ। প্রোটিয়া অধিনায়ককে ফিরিয়েছেন তিনি। ৬৯ রানের জুটি ভেঙে এইডেন মার্করাম ফেরেন ৩৩ রান করে। ফেরার আগে অবশ্য বেশ ভালোই করছিলেন মার্করাম। ডি জর্জের সাথে গড়ে তুলেন ভিত। জর্জে অবশ্য খেলছেন নিজের মতোই। ফিফটির দ্বারপ্রান্তে থেকে বিরতিতে গেছেন তিনি, ব্যাট করছেন ৪৯ রানে। ট্রিস্টান স্টাবসের সাথেও জমে উঠেছে তার জুটি। ৬৭ বল থেকেই ৪০ রান যোগ করে ফেলেছেন দু’জনে। স্টাবস ব্যাট করছেন ২৩ রানে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com