শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীতে শনিবার দিবাগত রাত থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারা বসানো হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। কোনও কোনও জায়গায় চেক পয়েন্ট বসানো হয়েছে। এদিকে আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল রোববার ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ নভেম্বর জিরো পয়েন্টে আসার ডাক’ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি প্রতিরোধে একই জায়গায় পাল্টা গণজমায়েত ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাতেই রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নেন শতাধিক ছাত্র-জনতা। গতকাল রোববার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একদল মানুষকে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভকারীরা নিজেদের শাহবাগ যুবদল ও পল্টন যুবদল বলে পরিচয় দিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com