শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জিয়ানগর কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

পিরোজপুরের জিয়ানগর আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহীদ ফজলুল হক ময়দানে “জিয়ানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে খেলা কমিটির সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আল-আমিন হোসেনের সঞ্চালনায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমিন হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ,সদস্য সচিব আলমগীর কবির মান্নু,ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন, পিআইও মোঃ সফিকুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাস্তান হাফিজ, এইচ এম ফারুক হোসাইন,এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী, পিরোজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি এ্যাড. রেজাউল করিম মিটুল, সাধারন সম্পাদক মোঃ লিটন হোসেন খান, সাবেক ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান মাতুব্বর প্রমুখ। খেলায় চাড়াখালী একতা ক্লাব-৩-০ গোলে জিয়ানগর প্রবাসি কিংস কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com