বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসায়িক মন্দা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘দুই-তিন মাস যাবত দুই দেশের মধ্যে ব্যবসায় যে মন্দা যাচ্ছে, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট (ক্ষতিগ্রস্ত) করছে, না শুধু বাংলাদেশে এফেক্ট করছে না। বড় অর্থনীতির দেশ ভারতকেও এফেক্ট করছে। আনুপাতিকভাবে পরিমাণ হয়ত অতো বেশি না, এফেক্ট কিন্তু করছে।’ গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘৪০তম সার্ক চার্টার দিবস’ উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরাম (বাংলাদেশ চ্যাপ্টার) আয়োজিত ‘দ্য সার্ক-পিপল অব সাউথ এশিয়া ক্রেভ ফর’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অর্থনৈতিক ক্ষতিগ্রস্তের কথা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পশ্চিমবঙ্গ ও কলকাতার অর্থনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আশা করবো, এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবো। পারস্পরিক যোগাযোগ স্থাপন, দেখাসাক্ষাৎ এটা কিন্তু গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘আপনারা জানেন আগামীকাল (সোমবার) ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করবেন। এটা একটা স্ট্যান্ডিং ম্যাকানিজম। এটা অস্বাভাবিক কিছু না। পররাষ্ট্র সচিব পর্যায়ে প্রতিবছর একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে একজন আসেন। এটাকে ফরেন অ্যাফেয়ার্স কনসাল্টেশন বলা হয়। এটা দীর্ঘদিন যাবত চলছে।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে উল্লেখ মো. তৌহিদ হোসেন বলেন, ‘নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে সম্পর্ককে এগিয়ে নিতে আমাদেরকে চেষ্টা করতে হবে।’
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ বলেন, ‘সার্কের ব্যাপারে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত ইতিবাচক। তিনি চান এটার মাধ্যমে আমরা আবার আঞ্চলিক সম্পর্কে ফিরে যাই। এটা হচ্ছে না, তবে এটা আমাদের শুরু করতে হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com