শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফোন হ্যাক হলে বুঝবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না।
তবে আপনার বুঝে ওঠার আগেই ডিভাইসটি হ্যাক হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ফোন হ্যাক হয়েছে এটি আপনি কীভাবে বুঝবেন? সফটওয়্যারজনিত কারণে সমস্যা হলেও সবাই ভেবে নেন মোবাইলটি হ্যাক করা হয়েছে। তবে এর বেশ কয়েকটি লক্ষণ রয়েছে, যা দেখে বোঝা যায় ফোনটি হ্যাক হয়েছে কি না।
ফোন হ্যাক হলে তাতে অস্বাভাবিক ব্যাটারি খরচ বেড়ে যায়। কারণ হ্যাক হলে ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকারক সফটওয়্যার চলতে পারে। ফলে বেশি ব্যাটারি খরচ হয়। এছাড়া একটানা ব্যবহার করলে স্মার্টফোন গরম হয়ে যায়। এটা স্বাভাবিক। কিন্তু এর পাশাপাশি ধারাবাহিকভাবে ফোন গরম থাকা ডিভাইসে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার চলারও লক্ষণ হতে পারে।
ফোন হ্যাক হলে তাতে ডাটা খরচ অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। এতে বুঝতে হবে ফোন ইউজারের অজান্তেই তৃতীয় পক্ষের কাছে তথ্য পাঠানো শুরু হয়েছে। ফলে ডাটা খরচ আচমকা অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। কোনো কোনো অ্যাপ নিজে থেকেই খুলে যাচ্ছে, বা অন্যের কাছে আপনাআপনিই মেসেজ কিংবা ফোন চলে যাচ্ছে, যদি এমন অভিযোগ পান, তাহলে বুঝে নিতে হবে ফোন হ্যাক হয়েছে। এছাড়া ফোন হ্যাক হলে পপ আপ এবং বিজ্ঞাপনের পরিমাণ আচমকা অনেকটা বেড়ে যায়। এমনকি কোনো ব্রাউজার ব্যবহার না করলেও এমনটা হতে পারে। এটাকে অ্যাডওয়্যার সংক্রমণের লক্ষণ বলে ধরা হয়। সূত্র: ইন্ডিয়া টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com