বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাতে বাড়ি-বাড়ি কম্বল বিতরণ

গোলাম মোস্তফা, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

শৈত প্রবাহ শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। হার কাঁপানো শীতে যেন জনজীবন অচল হয়ে পড়েছে। বিশেষ করে উত্তরের জনপদের অতি দরিদ্র মানুষ শীতে অসহনীয় কষ্ট পাচ্ছে। এমন পরিস্থিতে (৪ জানুয়ারি) শনিবার রাতে বাড়ি-বাড়ি ঘুরে কম্বল উপহার দিয়েছেন একজন সাংবাদিক ও উন্নয়ন কর্মী। তার নাম গোলাম মোস্তফা। সে দৈনিক খবরপত্র পত্রিকার সিরাজগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি ও স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তনের প্রোগ্রাম ডিরেক্টর। বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের ময়না খাতুন বলেন, পাতলা কম্বল ও কাঁথা জড়িয়ে শুয়ে থাকি। শীতে ভিষণ কষ্ট হয়। কম্বল পেয়ে উপকার হল। দিনের বেলায়ও গায়ে জড়িয়ে রাখা যাবে। শারীরিক প্রতিবন্ধী আলমাহমুদ বলেন, কাজের মধ্যে থাকলে শীত কম লাগে। আমি তো হুইলচেয়ার ছাড়া চলতে পারিনা। প্রায় সারাদিন বসেই কাটে। শীতও বেশি লাগে। আমার জন্য একটি কম্বল অনেক বড় উপহার। সাংবাদিক গোলাম মোস্তফা বলেন, তাড়াশ-রানীহাট সড়কের পাশে বসবাসরত বিনসাড়া ও পেঙ্গুয়ারি গ্রামের ২৫ টি পরিবারে কম্বল উপহার দেওয়া হয়েছে। শীতের কম্বল পেয়ে সবাই খুব খুশি হয়েছেন। যাদের সামর্থ্য রয়েছে শীতে কষ্ট পাওয়া মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com