শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

ঢাকায় মার্কিন দূতাবাসে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন ট্রেসি অ্যান জ্যাকবসন। এর আগে তিনি তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল শনিবার (১১ জানুয়ারি) ট্রেসি অ্যানকে স্বাগত জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে আমাদের নতুন অন্তর্র্বতী চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। কূটনীতিতে বিশাল অভিজ্ঞতাসম্পন্ন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী এবং শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রদূত জ্যাকবসন নিষ্ঠা ও দূরদর্শিতার সঙ্গে ঢাকা মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে তার দেশের রাষ্ট্রদূত পদে মনোনীত করেছিলেন বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড স্লেটন মিলকে। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে প্রেসিডেন্ট মনোনীত প্রার্থীকে সিনেটের শুনানিতে অংশ নিতে হয়। সেই শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ডেভিড মিলের ঢাকায় আসা হচ্ছে না। সে কারণে আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য ট্রেসি অ্যান জ্যাকবসন ঢাকায় এসেছেন। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, জ্যাকবসন সর্বশেষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিকট প্রাচ্য বিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তার আগে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে শার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব পালন করেন। লাটভিয়ার রিগায় তিনি যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর ছিলেন।
যুক্তরাষ্ট্রের স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ট্রেসি অ্যান। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসছেন না ডেভিড মিলি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com