রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
সার্ক প্রতিষ্ঠায় শহীদ জিয়ার স্বপ্ন আজও অপূর্ণ, সাংবাদিকদের অগ্রণী হতে হবে মাওলানা আবদুল মাওলানা আব্দুল মান্নানের ইন্তিকাল শোক বাজার মূলধন বাড়লো সাড়ে ৪ হাজার কোটি টাকা, বেড়েছে লেনদেনও সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ গণভোটের কাঠামোগত দুর্বলতায় ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে:সিপিডি ৮ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে হজ ভিসা বাবার জন্য ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি ক্রিকেটারদের সঙ্গে অপমান করা হয়েছে আমাদের জাতিকেও: জামায়াত আমির

যেসব ভুলে নষ্ট হতে পারে স্মার্টফোনের ক্যামেরা

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

স্মার্টফোন কেনার সময় যে জিনিসটি সবচেয়ে বেশি খেয়াল করেন তা হচ্ছে ক্যামেরা। ক্যামেরা যত ভালো সেই ফোনের চাহিদাও তত। ডিএসএলআরের জায়গা বহুদিন আগেই নিয়েছে মোবাইল ফোন। আইফোন তো বটেই গুগল পিক্সেল, স্যামসাং এই দৌড়ে পিছিয়ে নেই। হাই রেজোলিউশনের ক্যামেরা যুক্ত করছে আপডেট ফোনগুলোতে। তবে জানেন কি, আপনার ব্যবহারের কিছু ছোট্ট ছোট্ট ভুলেই নষ্ট হতে পারে ফোনের ক্যামেরা। আসুন জেনে নেওয়া যাক ফোনের ক্যামেরায় ছবি তোলার সময় যে ভুলগুলো একেবারেই করবেন না-

স্মার্টফোনে লেজার লাইট শো শ্যুট
সাধারণ লেজার শো তো আছেই, বর্তমানে অনেক কনসার্টেও লেজার লাইট ব্যবহার করা হয়। স্মার্টফোনের ক্যামেরায় এই ধরনের শ্যুট করবেন না। এতে ক্যামেরা সেন্সরের ক্ষতি হয়। হাই এনার্জি ডেনসিটি লেন্স সিস্টেম এবং সেন্সরের উপর স্থায়ী প্রভাব ফেলে।
বাইকে স্মার্টফোন লাগিয়ে রাখা
অনেকেই বাইকের সামনে ফোনটিকে সেট করে রাখেন গুগল ম্যাপ দেখার জন্য কিংবা ভিডিও করার জন্য। তবে চড়াই পথে বাইক বা স্কুটার চালানোর সময় স্মার্টফোন লাগানো উচিত নয়। এতে ক্যামেরা খারাপ হয়ে যেতে পারে। চড়াই পথ অতিক্রম করার সময় গাড়িতে কম্পন হয়, সেটা ক্যামেরার জন্য বিপজ্জনক। এই কম্পন রোধে বিশেষ মাউন্টিং কিট বেড়িয়েছে। সেটা ব্যবহার করলে স্মার্টফোন নিরাপদে থাকবে।
পানির নিচে ছবি তোলা
অনেক ব্র্যান্ডই ওয়াটারপ্রুফ স্মার্টফোন লঞ্চ করেছে। জলে পড়ে গেলেও ক্ষতি হবে না। কিন্তু পানির নিচে দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করলে ক্যামেরা তো বটেই ফোনেরও বারোটা বাজতে পারে, সে যতই ওয়াটারপ্রুফ হোক না কেন। পানির নিচে দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ফোন গরম হয়ে যায়। সিস্টেমে পানি ঢোকার সম্ভাবনা থাকে।
তীব্র তাপমাত্রায় শ্যুটিং
প্রচ- গরম বা প্রচ- ঠান্ডার মধ্যে শ্যুট করতে বারণ করা হয়। এতেও ক্যামেরার ক্ষতি হতে পারে। যেমন সরাসরি সূর্যের দিকে ক্যামেরা তাক করে ছবি তোলা উচিত নয়, বিশেষ করে সুর্যগ্রহণের সময়। তবে চাঁদের ছবি তোলা যায়, কিছু স্মার্টফোনে মুন মোড-ও দেওয়া থাকে।
ক্যামেরা লেন্স প্রোটেক্টর ব্যবহার
লেন্স প্রোটেক্টর আপাতদৃষ্টিতে লাভজনক মনে হতে পারে। কিন্তু নি¤œমানের বা ভুলভাবে ইনস্টল করলে লেন্সে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লেন্স এবং প্রোটেক্টরের মধ্যে সামান্য ফাঁক থাকলেও মুশকিল। ধুলাবালি, ময়লা ঢুকে যেতে পারে। সূত্র: মেক অব ইউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com