মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

ভারতকে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জিতেছিলো ভারত। আজ রাজকোটে জিতলেই ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতো সুর্যকুমার যাদবের দল। কিন্তু রাজকোটে বরুন চক্রবর্তির ২৪ রানে ৫ উইকেট সত্ত্বেও ইংল্যান্ডকে হারাতে পারলো না ভারত। ইংলিশদের ছুড়ে দেয়া ১৭১ রান তাড়া করতে নেমে ভারত থেমে গেছে ৯ উইকেটে ১৪৫ রানে। ফলে ২৬ রানের জয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো জস বাটলারের দল। সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। ইংল্যান্ডের করা ১৭১ রান পাড়ি দিতে নেমে শুরুতেই সাঞ্জু স্যামসনের (৩) উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। সূর্যকুমার যাদবও ৭ বলে ১৪ রান করে আউট হয়ে যান। ১৪ বলে ২৪ রান করেন অভিষেক শর্মা। তখন থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ভারতীয়দের।
হার্দিক পান্ডিয়া ছাড়া কোনো ব্যাটারই ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। ৩৫ বলে ৪০ রান করেন তিনি। ১৮ রান করে আউট জন তিলক ভার্মা। ১৫ রান করেন অক্ষর প্যাটেল। বাকিরা ২ অংকের ঘরও স্পর্শ করতে পারেনি। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ছিলেন সবচেয়ে কৃপণ। ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেন জেমি ওভার্টন। তিনি দেন ২৪ রান। ব্রাইডন কার্স ২৮ রান দিয়ে নেন ২ উইকেট। জোফরা আরচারও ২ উইকেট নেন ৩৩ রান দিয়ে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে ইংল্যান্ড। বেন ডাকেট করেন সর্বোচ্চ ৫১ রান। ৪৩ রান করেন লিয়াম লিভিংস্টোন। ২৪ রান করেন জস বাটলার। দল হেরে গেলেও ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বরুন চক্রবর্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com