মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

মাইলস্টোন স্কুল সেক্টর-১৪ ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শাহ বুলবুল:
  • আপডেট সময় শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

‘প্রতিদিনই নতুন সুযোগ-শেখার, বড় হওয়ার এবং মজা করার’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে দেশসেরা স্কুলগুলোর অন্যতম রাজধানীর মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্কুলটির সেক্টর-১৪ ক্যাম্পাসের (ইংরেজি ভার্সন) কোমলমতি ছাত্রছাত্রীরা। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিশুদের মনোমুগ্ধকর ক্রীড়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজ দক্ষিণখানের অধ্যক্ষ প্রফেসর এম এ মান্নান। সেক্টর-১৪ ক্যাম্পাসের উপাধ্যক্ষ মেজর মো. শায়খুল ইসলাম (অব.) সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্টর-১৪ ক্যাম্পাসের সহকারি পরিচালক চমন আরা বেগম এবং কো-অর্ডিনেটর সুরাইয়া খানম প্রমুখ।
মাঘের শেষ সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর এম এ মান্নান। প্রতিযোগিতা পর্বে ছাত্রছাত্রীদের মনোজ্ঞ কুচকাওয়াজ, পিটি ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজো এবং ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ মুগ্ধ করে উপস্থিত সকলকে। অনুপ্রেরণামূলক প্রতিযোগিতার শেষাংশে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। ইংরেজি ভার্সন সেক্টর-১৪ ক্যাম্পাসের সকল ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাগণ এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক উপস্থিত ক্রীড়া উৎসবের দিনটিকে করে তোলে আরও বেশি বর্ণিল এবং আনন্দমুখর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com