বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানিমন্ত্রী সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি সুযোগ সীমিত: ফেসবুক পোস্টেই আয় ৩ হাজার ডলার বৃষ্টিতে চুলের যতœ নেবেন হ-য-ব-র-ল অবস্থায়ও ভালো আয় করছে শাকিব খানের ‘প্রিন্স’ শাওয়ালের ছয় রোজা: অল্প আমলে সারা বছরের সওয়াব

জামালপুরে খাস জমি উদ্ধার

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের খাস জমি উদ্ধার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ৭.৪০একর সরকারী খাস জমি উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান। সংস্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশনায় মুজিব বর্ষে ভূমিহীন,গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেয়ার জন্য উপজেলার সরকারী খাস জমি উদ্ধার করে সেখানে সরকারীভাবে ঘর নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে উপজেলার ডাংধরা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে কারখানা মৌজার ৭.৪০একর সরকারী খাস জমি উদ্ধার করেন। স্থানীয়রা দীর্ঘদিন থেকে এসব জমি ভোগদখল করে আসছিল। উদ্ধার অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো.মাসুদ, সার্ভেয়ার আব্দুর রাজ্জাক ও সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.আসাদুজ্জান জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে এই উদ্ধার অভিযান চালানো হয়েছে। অভিযানে বিপুল পরিমান সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com