মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

সিঙ্গাপুর থেকে ফিরে শেরে বাংলায় মোহামেডান ড্রেসিংরুমে তামিম

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সব কিছু ঠিক থাকলে গতকাল শনিবার তিনি মাঠে থাকতেন। হয়তো ব্যাট হাতে দ্যুতি দেখাতেন। কিন্তু ২৪ মার্চ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের দিন সকালে হার্ট অ্যাটাকই সব এলোমেলো করে দিলো। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর এনজিওগ্রাম করে দেখা গেলো, তামিম ইকবালের হার্টে ব্লক। তাৎক্ষণিকভাবে সাভারের কেপিজে হাসপাতালে রিংও পরানো হলো। তারপর গেলেন এভার কেয়ার হাসপাতালে।
মাঠের বদলে বেশ কয়েকদিন কাটাতে হলো হাসপাতালে। এরপর বাসায় ঈদ করে চলে গেলেন সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ফ্যারারপার্ক হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ মরিস চু’র চিকিৎসাধীন থেকে দেশে ফিরে এসেছেন তামিম ইকবাল।
আগের চেয়ে অনেক সুস্থ মোহামেডান ক্যাপ্টেন সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আর ঘরে থাকেননি। ২৪ ঘণ্টা না যেতেই আজ দুপুর গড়িয়ে বিকেল নামার আগে বিকেল পৌনে ৩টায় শেরে বাংলা স্টেডিয়ামে এসে হাজির তামিম।
হোম অব ক্রিকেটের মূল গেটে গাড়ি থেকে নেমে তামিম ইকবাল সোজা চলে গেলেন মোহামেডান ড্রেসিংরুমে। তার দল তখন ফিল্ডিংয়ে। ড্রেসিংরুমে মোহামেডান কোচিং, সাপোটিং স্টাফ ও রিজার্ভ ক্রিকেটারদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে হোম অব ক্রিকেটের গ্র্যান্ডস্ট্যান্ডে মোহামেডান ও বিসিবি কর্তাদের সাথেও দেখা করে এলেন তামিম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com