বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমি কত নম্বর নায়ক সেটা কখনোই বিবেচনা করিনি: শাকিব খান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

যাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের মেগাস্টার, তিনি শাকিব খান। প্রায় ২৫ বছর ধরে ঢালিউডে কাজ করছেন তিনি। এই নায়ক নাকি তিন মাসের জন্য এসেছিলেন চলচ্চিত্রে। কিন্তু ঢালিউডেই গড়েছেন দীর্ঘস্থায়ী আসন। এখানেই খুঁজে পেয়েছেন বন্ধু, পেয়েছেন শত্রুও। তিনি নিজেকে কত নম্বর নায়ক মনে করেন?
সম্প্রতি সাংবাদিকদের করা এই প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, ‘‘চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে ২৫ বছর। বড় হয়েছি এখানে, বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে; শত্রুও হয়েছে এখানে। চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থানে অবস্থান করে। চলচ্চিত্র আমি ভালোবাসি। আমি কত নম্বর নায়ক সেটা কখনোই বিবেচনা করিনি।’’
শাকিব খান আরও বলেন, ‘‘আমার জীবনের শুরু থেকেই আমি নাম্বার নিযে চিন্তিত না। আমি কাজ করে যাই দেশের মানুষের জন্য, যারা আমাকে ভালোবাসে তাদের জন্য। একটা শ্রেণিকেতো মানুষ শাকিবিয়ান বলে ডাকে। ’’
ঈদে শাকিব খান অভিনীত ‘বরবাদ’প্রেক্ষাগৃহে দাপট দেখিয়েছে। রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘বরবাদ’ সিনেমা মুক্তির প্রথম ২০ দিনে ৫০ কোটি ৮২ লাখ টাকার টিকিট বিক্রি করেছে। সিনেমার প্রযোজকের ভাষ্য, ‘বরবাদ’ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে সক্ষম। এখন পর্যন্ত সিনেমাটির আয় ওই ইঙ্গিত দিচ্ছে। কারণ, ওটিটি প্ল্যাটফরমেও মুক্তি পাবে সিনেমাটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com