শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীমঙ্গলে মাস্ক না পরায় ৩৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মুখে মাস্ক না পরায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৫ জনকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শ্রীমঙ্গল চৌমুহনা হতে মৌলভীবাজার সড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শহরে মাস্ক না পরার দায়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম মাস্ক না পরার দায়ে ২৫ জনকে সর্বমোট ৪ হাজার ১০০ টাকা জরিমানা করেন। এর পাশাপাশি শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন ১০ জনকে মোট ১ হাজার ১০০ টাকা জরিমানা করেন। ৩৫ জনকে সর্বমোট ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। তিন ঘণ্টাব্যাপী এই অভিযানের পাশাপাশি অসচ্ছল ব্যক্তিদের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের দুইটি দল সহযোগিতা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com