সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিরামপুরে মোঃ শিবলী সাদিক এমপির পথসভায় মানুষের ঢল

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ আওয়ামীলীগের বিরামপুর উপজেলা শাখার আয়োজনের বিদেশ থেকে চিকিৎসা শেষে দেশে আসা এমপি শিবলী সাদিকের জন্য এক পথসভার আয়োজন করেন। দিনাজপুর -৬ আসনের এমপি শিবলী সাদিক দীর্ঘ দিন অসুস্থ থাকার পর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে মঙ্গলবার(২৪ শে নভেম্বার) ঢাকা থেকে নীল সাগর আন্তনগর ট্রেন যোগে বিকালে বিরামপুর স্টেশনে পৌচ্ছান। এই সময় স্টেশনে উপস্থিত আওয়ামীলীগ ও অঙ্গসংঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সংসদীয় চার উপজেলার প্রতিটি ইউনিয়ান এবং ওয়ার্ড কমিটির নেতা কর্মী ছাড়াও স্কুল কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ সকলে এমপি শিবলী সাদিককে ফুল দিয়ে বরণ করেন। এছাড়াও বিরামপুরের জন সাধারণ অসুস্থ এমপি শিবলী সাদিককে দেখার জন্য স্টেশনের পথসভায় জন সমুদ্রের সৃষ্টি হয়। এই পথসভায় বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজুর উপস্থাপনায় বক্তব্য দেন বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, হাকিমপুর পৌর মেযর চলন্ত,উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, ছাড়াও আরও চার উপজেলার নেতাকর্মীগণ। এই পথসভায় বিদেশ থেকে চিকিৎসা নিতে গিয়ে তার শরীরে প্রথমে করোনা পজেটিভ ধরা পড়লেও চার দিন পর তা নেগেটিভ হয়ে যায়। এমন অভিজ্ঞতার বর্ণনা দিয়ে এমপি শিবলী সাদিক বলেন আমি আওয়ামীলীগের এমপি, আমার সংসদিয় আসনে চারটি উপজেলায় কোথাও কোন সমস্যা হলে ছুটে যাচ্ছি, বিদেশের মাটিতে বসে দেখতেছি এক প্রকার মৌলবাদি যারা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানরে মোরাল কোথাও করা হলে ভেঙ্গে ফেলা হবে এমন কথা যারা বলতে পারে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি দিতে হবে। আমার এই এলাকায় কোন মসজিদ, এতিমখানা বা অন্য কোন জায়গায় কোন প্রকার ইসলামী জলসা করে ভিক্ষা করা চলবে না। আমি আপনাদেরকে সেই মসজিদ, এতিমখানায় কত সহয়োগিতা করতে হয় তা করব।কারণ এই সব ইসলামী জলসায় যে সব বক্তা আসেন তারা অনেক ধরণের বক্তব্য দিয়ে মানুষের মাঝে বিভেদ তৈরী করেন। তিনি আরও বলেন এখন পৌরসভার ভোট এসেছে অনেক সুয়োগ সন্ধ্যানীরা এসে বিভিন্ন ধরনের কথা বলে সুয়োগ নিতে চাইবে ,আপনারা তার বিচার করবেন। দুর দিনে যারা পাশে নেই তারা সু দিনে জায়গা দখল করতে চাইবে।এদেরকে কখনও পাশে জায়গা দিবেন না। বক্তব্য শেষে পৌরসভার ৩নং ওয়ার্ডের পক্ষ থেকে শান্তির প্রতিক কবুতর উড়িয়ে পথসভা শেষ করেন এমপি শিবলী সাদিক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com