বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

অসিম মুনির এখন পাকিস্তানের ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

ফিল্ড মার্শাল অসিম মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান সরকার। এর মাধ্যমে তিন বাহিনীর (স্থল, নৌ, বিামন) সর্বোচ্চ কমান্ডারের পাশাপাশি পরমাণু অস্ত্রভা-ারের নিয়ন্ত্রণ পেয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এতে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তর এক্সের এক পোস্টে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপে অনুযায়ী এই সুপারিশ অনুমোদন করেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। প্রেসিডেন্ট অফিস বলছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সিওএএস-এর পাশাপাশি ৫ বছরের জন্য সিডিএফ হিসেবে নিয়োগ দিয়া হয়েছে।
সিডিএফ পদ সশস্ত্র বাহিনীর তিন শাখার ওপর পূর্ণ ক্ষমতা দেওয়ার পাশাপাশি তাকে সরাসরি ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডারের আসনে আসীন করেছে। যা পাকিস্তানের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার দায়িত্ব। ফলে মুনির এখন দেশের সবচেয়ে ক্ষমতাধর সামরিক ব্যক্তি।
নতুন পদটির মাধ্যমে তিনি প্রেসিডেন্টের মতোই আজীবন আইনি দায়মুক্তি পাবেন। একই সুরক্ষা পাচ্ছেন নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও। পাঁচ বছর পর মেয়াদ শেষে পুনরায় নিয়োগ চাইলে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট তার আবেদন নাকচ করবেন- এমন সম্ভাবনাও খুব কম। কারণ ইতিমধ্যেই তার হাতে বিশাল ক্ষমতা ন্যস্ত করা হয়েছে।
এ সংশোধনীর ফলে সরকারের সামরিক তদারকিও কমে গেছে। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, সিডিএফ-ই এখন থেকে ভাইস চিফ অব আর্মি স্টাফ (ভিসিওএএস)- এর নিয়োগের জন্য সুপারিশ করবেন। যা পরে কেন্দ্রীয় সরকার কেবল অনুমোদন করবে। আগে এই ক্ষমতা সরাসরি বেসামরিক সরকারের হাতে ছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com