সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

তারেক রহমানের সঙ্গে নিয়োগবঞ্চিত শিক্ষক ফোরামের সাক্ষাৎ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে তারেক রহমানের সঙ্গে শিক্ষক ফোরাম নেতাদের সাক্ষাৎ/ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ১-১২তম নিবন্ধনপ্রাপ্ত নিয়োগবঞ্চিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা। এসময় তারা নিজেদের দাবিসংবলিত একটি স্মারকলিপি তারেক রহমানের কাছে তুলে দেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
স্মারকলিপিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১-১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এখনো নিয়োগ না পাওয়া শিক্ষকদের বিষয়টি তুলে ধরা হয়। সেই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মো. মনিরুল হক, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন পলাশ, সমন্বয়ক ফেরদৌসী বেগমসহ ৩০ থেকে ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন। এসময় নিয়োগবঞ্চিত শিক্ষকদের নামের তালিকাসংবলিত একটি বইও তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com