শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। সেখানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী।
তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও যোগ দিতে পারছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এমনকি উপ-প্রধানমন্ত্রী কাম পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারের বাংলাদেশে আসার সম্ভাবনাও ক্ষীণ। এমনটাই জানা গেছে ঢাকা ও ইসলামাবাদের দায়িত্বশীল কূটনৈতিক সূত্র মারফত। জানানো হয়, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উভয়ে পূর্বনির্ধারিত ইউরোপ সফরে রয়েছেন।
আর এই প্রেক্ষাপটেই মূলত তাদের হয়ে দেশটির প্রতিনিধিত্ব করতে আসছেন পরিকল্পনামন্ত্রী মি. আহসান ইকবাল।
আহসান ইকবাল ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন এবং বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী।
এদিকে কূটনৈতিক সূত্র আগেই জানিয়েছে- আমন্ত্রণ পেলেও যোগ দিতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আসছেন এই শপথে।
এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা যোগ দিচ্ছেন।
১২ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এই সংসদে ৭৭ আসনে জয়ী হয়ে বিরোধী বেঞ্চে বসছে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট।

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী
শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা
:শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা মঙ্গলবার বাংলাদেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তার দেশকে প্রতিনিধিত্ব করবেন।
ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশের হাইকমিশনার শ্রীলঙ্কায় আন্দালিব এলিয়াস আজ সকালে কলম্বো বিমানবন্দর থেকে মন্ত্রীকে বিদায় দেন।
বিএনপি চেয়ারম্যন তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার মন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com