শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে ফ্যামিলি কার্ড’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

রাজনৈতিক বিবেচনায় কাউকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
তিনি বলেছেন, এ কর্মসূচিতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না এবং বিদ্যমান সামাজিক নিরাপত্তা ভাতাও বহাল থাকবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতাই হবে একমাত্র মানদ-। এ কর্মসূচির মাধ্যমে চলমান ভাতা কার্যক্রমের সঙ্গে কোনো সাংঘর্ষিকতা তৈরি হবে না।
এ বিষয়ে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচি কত দ্রুত শুরু করা যায়, সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম চালু করার চেষ্টা চলছে। কয়টি পরিবার এবং কোন পরিসরে এটি শুরু হবে, সে বিষয়ে এক-দুই দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
অন্যদিকে, কর্মসূচির প্রাথমিক লক্ষ্য হিসেবে হতদরিদ্র পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “কোন জেলায় কতজন এই কার্ড পাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে, আগেই করা একটি জরিপের ভিত্তিতে কয়েকটি জেলা ও উপজেলার তালিকা প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়েছে।”
ফ্যামিলি কার্ডের সুবিধা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, কার্ডের আওতায় নগদ সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, বিশেষ করে নারীদের জন্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com