সম্পূর্ণ শিশু কিশোরদের জন্য নিবেদিত বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক চ্যানেল কিডস ক্রিয়েশান টিভি‘র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো ৩১মার্চ ২০২৬। ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়ে চ্যানেলটি আজ ৬ঠ বর্ষে পদার্পন করেছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কিডস ক্রিয়েশন টিভি কার্যালয়ে শিল্পী, কলাকুশলি, সুধি ও শুভাকাঙ্খীদের মিলন মেলা বসে। সকাল ১০ টা থেকে সুসজ্জিত অফিসে আসতে থাকেন আমন্ত্রীত অতিথিবৃন্দ। সাথে শিশু শিল্পী ও কলাকুশলিদের কোলাহল আরো মুখরিত করে তুলে পুরো আঙ্গীনা। শিশু, অভিভাবক এবং অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান কিডস ক্রিয়েশন পরিবারকে। সবার পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মিডিয়াপার্সন ও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ। সকালের সেশনে অতিথিবৃন্দের মধ্যে ছিলেন রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট কর্নেল (অব.) আব্দুল হক, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক সালাহউদ্দিন মোহাম্মদ বাবর, এবং নয়া দিগন্তের ডিজিটাল চিফ মোস্তাফিজুর রহমান।
দ্বিতীয় পর্বের শুভেচ্ছা জ্ঞাপনে অতিথি ছিলেন নয়া দিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, কবি নাইম আল ইসলাম মাহিন, বিসিএ সভাপতি আবেদুর রহমান, প্যান ভিশন টিভি‘র সিইও মাহবুব মুকুল ও নির্বাহী প্রযোজক আব্দুল্লাহ আল নোমান, কুইজ প্রতিযোগিতা জিনিয়াস কিডস এর পরিচালক আব্দুল্লাহিল কাফি, বিশিষ্ট নাট্যজন ডা. আবু হেনা আবিদ জাফর, নাট্যজন শাহজাহান কবির সাজু, শিক্ষাবিদ ড. সুজাহাঙ্গীর কবির সরকার, সাউন্ড ডিজাইনার ইয়াসিন আরাফাত, সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচাল নিয়ামুল হোসাইন, জাগরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক এনায়েত উল্লাহ সাইফি, অনুপম সাংস্কৃতিক সংসদের পরিচালক যুবায়ের হোসাইন, এবং জিনিয়াস কিডস-২০২৬ এর চ্যাম্পিয়ন, ১ম রানার আপ ও ২য় রানার আপ টিমের সদস্যবৃন্দ। কিডস ক্রিয়েশন টিভি‘র সিইও শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে ও অনুষ্ঠান প্রধান আহসান হাবীব খানের সঞ্চলণায় এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী ও কলাকুশলী এবং তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ এবং শিল্পীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে আগত অতিথিবৃন্দ কিডস ক্রিয়েশান টিভি‘র সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন; পাশাপাশি দেশের ভবিষ্যত প্রজন্মকে সুস্থ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওযার লক্ষ্যে এর কার্যক্রম আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা এই চ্যানেলটিকে ইন্টারনেট পর্যায় থেকে স্যাটেলাইটে উন্নিত করার উপরও গুরুত্ব আরোপ করেন।
বিকালের সেশনে অনুষ্ঠিত হয় বিগত রামাদানে শিশুদের রামাদান পরিকল্পণা নিয়ে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এতে প্রথম স্থান অধিকার বরিশালের প্রতিযোগি সাবির কাবির সাবা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে নূর মোহাম্মদ সাদিন এবং মেহরিমা বিনতে ফারুক। কিডস ক্রিয়েশন টিভি‘র চেয়ারম্যান, বিবশ সমাজ সেবক মোহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার সামগ্রি তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী, সুরকার ও দেশীয় সংস্কৃতি সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর। এতে আরো উপস্থিত ছিলেন কবি জাকির আবু জাফর, বিশিষ্ট ব্যবসায়ী জনাব নিয়াজ রহিম,ইঞ্জি. কাজি আবিদ হাসান, ইঞ্জি. মোখলেসুর রহমা ঢালী , জনাব মাসুদ কবির, মামলুক সাবির আহমেদ, এবং সাওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান। শিশুশিল্পী জাহরাতুজ জান্নাতের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিজয়ীরা তাদের অনুভূতি ব্যক্ত করে। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ড. সুজাহাঙ্গীর কবির সরকার। কিডস ক্রিয়েশন টিভি‘র সিইও শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে, অনুষ্ঠান পরিচালক আহসান হাবীব খানের সঞ্চালণায় এটির অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠে।
অনুষ্ঠানে কিডস ক্রিয়েশান টিভি‘র অনলাইন প্রধান হাবিবুল্লাহ শিকদার, অনুষ্ঠান প্রযোজক মাজেদুর হাসু, মিরাদুল মুনিম, আইটি চিফ হাফিজুর রহমান, একাউন্টস ওবায়দুল্লাহ নিজামী, থ্রিডি চিফ মিজানুর রহমান, থ্রিডি এনিমেটর জিয়াম কাদের ও হাদিসুর রহমানসহ সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।