বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানিমন্ত্রী সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি সুযোগ সীমিত: ফেসবুক পোস্টেই আয় ৩ হাজার ডলার বৃষ্টিতে চুলের যতœ নেবেন হ-য-ব-র-ল অবস্থায়ও ভালো আয় করছে শাকিব খানের ‘প্রিন্স’ শাওয়ালের ছয় রোজা: অল্প আমলে সারা বছরের সওয়াব

জামালপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

জামালপুরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা ছাত্রলীগ। সোমবার জেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মহিলা কলেজ গেইটের সামনে গিয়ে শেষ হয়।মহিলা কলেজ গেইটে জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনের সঞ্চলনায় সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন সাবেক ছাত্র নেতা ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম.জাফর ইকবাল জাফু, আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য শাহরিয়ার উজ্জ্বল, জেলা যুব লীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ। এ সময় জেলা আওয়ামীলীগ, যুব, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com