বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ১৪৭৮ ভূমিহীন পরিবার

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

জামালপুরে ১৪৭৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি আধাপাকা ঘর।জামালপুর জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, জামালপুর সদরে ৪০০, মেলান্দহে ২৬০, ইসলামপুরে ৮৮, মাদারগঞ্জে ১২১, বকশীগঞ্জে ১৪২, সরিষাবাড়ি ২৯৫ ও দেওয়ানগঞ্জে ১৭২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এ সরকারি ঘর পাচ্ছে। জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীন দের মাঝে ঘরগুলো হস্তান্তর করবেন জেলা প্রশাসন। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘর নির্মাণে সরকারের ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। জামালপুরে এই প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ২৫ কোটি ৩৮ লাখ টাকা। জামালপুরের ডিসি মোহাম্মদ এনামূল হকের নেতৃত্বে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এরই মধ্যে গৃহ নির্মাণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. খলিলুর রহমান। তিনি কাজের গুণগত মান নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন। জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, নায়েব আলী জানান, ঘরগুলো হস্তান্তর কাজ শেষ হলে জামালপুর জেলার সাত উপজেলায় প্রায় ৫০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবারের লোক উপকৃত হবে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক সাংবাদিকদের জানান, ১৫ জানুয়ারির মধ্যে ঘর নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণকাজ শেষ হলেই তালিকাভুক্ত পরিবারের কাছে ঘরগুলো হস্তান্তর করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com