শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাটহাজারীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে সড়ক ও জনপদ বিভাগের জায়গা উদ্ধার

মাহমুদ আল আজাদ হাটহাজারী (চট্টগ্রাম) :
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

হাটহাজারীতে অবৈধ ভাবে গড়ে উঠা ১৮ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১০ জানুয়ারী) সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত মেখল ইউনিয়নের ইছাপুর বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা বেদখলে থাকায় অবৈধ স্থাপনা গুলো গুঁড়িয়ে দেওয়া হয়।এর আগে ডিসেম্বর মাসে সড়ক ও জনপদের জায়গা পরিমাপ করে দখলকৃত ব্যক্তিদেরকে দোকান সরিয়ে নিতে দেয়ার নির্দেশ দেয়। নির্দেশনা অমান্য করে দখলকৃত জায়গা ছেড়ে না দিলে উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে আদালত পরিচালনা করেন অবৈধ দখলে থাকা ১৮ টি টিনসেট স্থাপনা উচ্ছেদ করে গুঁড়িয়ে দেয়। উদ্ধারকৃত ২ শতক জায়গা বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা। দীর্ঘদিন ধরে জনপদ বিভাগের জায়গাগুলো ভোগ দখল করে আসছিল স্থানীয় কিছু কতিপয় ব্যক্তি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান,অবৈধ দখলে থাকা ২৫ শতক জায়গা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উদ্ধার করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর জায়গা পরিমাপ করে অবৈধ দখলদার দেখিয়ে দেয়া হয় এবং উপজেলা প্রশাসন এবং সড়ক বিভাগ বারংবার স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করে,কিন্তু তারা আমাদের অনুরোধে সাড়া দেন নাই। তাই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আঠারোটি টিনসেট এর দোকান উচ্ছেদ করে জায়গা উদ্ধার করা হয়। উক্ত অভিযানে সহায়তা করে র‌্যাব এবং সড়ক বিভাগের কর্মকর্তারা এছাড়াও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com