বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাখির কিচির মিচির শব্দে মুখরিত রাজঘাট লেক

এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

হাজারো পাখির কিচির মিচির শব্দে মুখরিত হয়ে উঠেছে শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগান লেক। শ্রীমঙ্গল শহর থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত রাজঘাট লেক। এবারের শীত মৌসুমে লাখো পরিযায়ী পাখির আগমন এটির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আরও বহুগুণ। চারপাশে উঁচু টিলায় টিলায় সবুজ চায়ের বাগান। মধ্যখানে ঝিল। ঝিলের পানিতে ফুটেছে লাল শাপলা। টিলা থেকে ঝিলের পাড় পর্যন্ত নেমে এসেছে সারি সারি চায়ের গাছ। আর চা বাগানে মাথা উচু করে দাঁড়িয়ে আছে নানান প্রজাতির বৃক্ষ। এ যেন প্রকৃতির এক অনন্য সৌন্দর্য। আর এই ঝিলে আবাস গড়ে তুলেছে নানান জাতের দেশীয় পাখি। প্রায় ১০ একর আয়তনের মোহনীয় এ জলাধার বা লেকের নীল জলে ফুটে রয়েছে লাল শাপলা। তিন পাশে চা বাগান ঘেরা। স্বচ্ছ নীল জলের এ জলাধারের ওপর ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে পরিযায়ী পাখি, পাখির কিচিরমিচির শব্দে মুখর চা বাগান এলাকা। সারাদিন পাখিদের কিচিরমিচির শব্দে নিরব নির্জন চা বাগানে এক অন্য রকমের আবহের সৃষ্টি হয়। সরেজমিনের দেখা যায় চা বাগানের ৯, ১০ ও ১১ নং সেকশনের টিলায় সবুজ চায়ের বাগান। তিন টিলার মধ্যখানে প্রায় দশ একর আয়তনের একটি এ ঝিল। ঝিলের অর্ধেক পানিতে ফুটেছে লাল শাপলা। আর বাকী অর্ধেকে কচুরি পানার স্তুপ। এই কচুরিপানায় বসে আছে হাজার হাজার পানকৌড়ী আর সরালী হাঁস। তারা কখনো ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে নীল আকাশে, কখনো বা উড়ে এসে খুঁনসুটি করছে ঝিলের পানিতে ভেসে বেড়ানো সরালী হাঁসের ছানার সাথে। হাজার পাখির কুঞ্জনে এক মধুময় সুরের আবহ বিরাজ করে পুরো ঝিল এলাকায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com