শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফেসবুক থেকে তথ্য চুরি, ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে মামলা

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

৫ লাখ ২০ হাজার ভারতীয় ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরির অভিযোগে লন্ডনের ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে মামলা করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবি আই)। শুধু ক্যামব্রিজ অ্যানালিটিকা নয়, গ্লোবাল সায়েন্স রিসার্চ নামে আরও এক বিদেশি সংস্থার নাম যুক্ত হয়েছে সিবি আইয়ের অভিযোগে। খবর ভারতীয় গণমাধ্যমের। ২০১৮ সালে লন্ডনের ওই সংস্থার বিরুদ্ধে বিশ্বের অনেক গণমাধ্যমে ফেসবুক থেকে তথ্য চুরির অভিযোগে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেসময় ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ সংসদে জানিয়েছিলেন, ফেসবুক-কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য চুরির বিষয়ে সিবি আই তদন্ত করবে। এরপরই তদন্তে নামে সিবি আই। প্রায় আড়াই বছর তদন্ত চালানোর পর তারা ওই সংস্থার বিরুদ্ধে মামলা করে।
জানা যায়, গ্লোবাল সায়েন্স প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ড. আলেকজান্ডার কোগান একটি অ্যাপ তৈরি করেন, যার নাম ‘দিস ইজ ইওর ডিজিটাল লাইফ’। ফেসবুকের নীতি অনুযায়ী, গবেষণা ও শিক্ষামূলক কাজের জন্য এই অ্যাপটি ব্যবহারকারীদের কিছু নির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে পারে। কিন্তু সেই অ্যাপের মাধ্যমে বে আইনিভাবে ব্যবহারকারীদের আরও অনেক তথ্য সংগ্রহ করা হয়েছিল। ফেসবুক জানায়, ৩৩৫ জন ভারতীয় ব্যবহারকারী ওই অ্যাপ ইন্সটল করেছেন। সিবি আই অনুমান করেছে, প্রায় ৫ লাখ ৬২ হাজার ব্যবহারকারীর তথ্য চুরি করা হয়েছে।
যেসব ব্যবহারকারী অ্যাপটি ডাউনলোড করেছিলেন, তাদের মধ্যে ছয় জন গণমাধ্যমের বরাত দিয়ে সিবি আইকে জানান, তাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য ছিল না। তাদের অজান্তেই তথ্য চুরি হয়েছে। তারা জানলে এই অ্যাপ ডাউনলোড করতেন না। ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সংগ্রহ করা এসব তথ্য ব্যবসায়িক স্বার্থে ক্যামব্রিজ অ্যানালিটিকাকে দিয়েছিল গ্লোবাল সায়েন্স রিসার্চ লিমিটেড। এই ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্পের হয়ে সংস্থাটি ক্যাম্পেইন করেছিল। সেই কারণে ফেসবুক থেকে তথ্য চুরি করে তারা। তাদের তথ্য প্রভাব ফেলে নির্বাচনের প্রচারে। এরপরই বিতর্ক ছড়িয়ে পড়ে। ফেসবুক থেকে তথ্য চুরির অভিযোগে অনেক গ্রাহকও হারাতে থাকে ক্যামব্রিজ অ্যানালিটিকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com