শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুক্তরাজ্যে চালু হলো ‘ফেসবুক নিউজ’

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

যুক্তরাজ্যে চালু হয়েছে ফেসবুকের নতুন ফিচার ‘ফেসবুক নিউজ’। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে যুক্তরাজ্যে এটি চালু হয়েছে। খবর বিবিসির। গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) যুক্তরাজ্যে নতুন এই সেবা চালু করে ফেসবুক।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক এজন্য দেশটির প্রধান সব গণমাধ্যম; স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান, চ্যানেল ফোরের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক সংবাদ প্রকাশের জন্য এসব সংবাদ সংস্থাকে অর্থ দেবে। তবে এতে প্রকাশিত সংবাদগুলো এমন হবে, যা এর আগে কোনো প্ল্যাটফর্মে প্রকাশিত হয়নি। ফেসবুক আশা করছে, এই সেবার সঙ্গে আরও অনেক সংবাদমাধ্যমই যুক্ত হবে। ‘ফেসবুক নিউজ’ ট্যাবটি শুধু মোবাইল অ্যাপেই পাওয়া যাবে, কোনো ওয়েব ব্রাউজারে এই সেবা পাওয়া যাবে না। এতে ব্যবহারকারী তার পছন্দমতো কাস্টমাইজও করতে পারবে। মঙ্গলবার যুক্তরাজ্যে যাত্রা শুরু করার ফেসবুক জানিয়েছে, এই সেবা ফ্রান্স ও জার্মানিতে চালু করতে অংশীদারদের সঙ্গে সক্রিয় আলোচনা চলছে। গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে এই ফিচার চালু হওয়ার পর ব্রাজিল ও ভারত দুটি অতিরিক্ত দেশকে এই সেবায় তালিকাভুক্ত করার বিষয়ে বিবেচনা ছিল। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com