বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুর জেলার জন্মদিনে সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতি কতৃজ্ঞতা ও সাবেক এমপি পত্নীকে ফুলেল শুভেচ্ছা

রিপন আনসারী গাজীপুর :
  • আপডেট সময় সোমবার, ১ মার্চ, ২০২১

১লা মার্চ গাজীপুর জেলার জন্মদিন। ১৯৮৪ সালের এই দিনে এই জেলার জন্ম। গাজীপুর জেলার প্রস্তাবক ছিলেন তৎকালীন গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ হাবিবুল্লাহ। গাজীপুর জেলার জন্মদিনে হাবিবুল্লাহ সাহেবের সহধর্মীনি বেগম রোকেয়া হাবিবকে ফুলেল শুভেচছা জানিয়েছে গাজীপুর জেলা প্রেসক্লাব ও চেতনা গাজীপুর নামে সংগঠন। একই সঙ্গে কৃতজ্ঞতা জানানো হয় তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের প্রতি। সোমবার (১ মার্চ) সকাল ১০টায় গাজীপুর শহরের হাবিবুল্লাহ স্বরণিতে অবস্থিত গাজীপুর জেলা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে গাজীপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হাবিবুল্লাহর সহধর্মীনি বেগম রোকেয়া হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গাজীপুর জেলা প্রেসক্লাব ও চেতনা গাজীপুর নামে দুটি সংগঠন এই ফুলেল শুভেচ্ছা জানায়। নিজে উপস্থিত হয়ে শুভেচ্ছা গ্রহন করেন মরহুম হাবিবুল্লাহ সাহেবের সহধর্মীনি বেগম রোকেয়া হাবিব। এ সময় গাজীপুর জেলা প্রেসক্লাব ও চেতনা গাজীপুরের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী,গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভুইয়া, অর্থ সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, দপ্তর সম্পাদক আলী আজগর খান পিরু, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ও শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন মাষ্টার প্রমূখ উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলার নামকরণের ইতিহাস: ১৯৮২ সালে বাংলাদেশ সরকার দেশের মহকুমাগুলোকে জেলায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু গাজীপুর বাদ পড়ে যায়। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। অবশেষে মরহুম হাবিবুল্লাহকে (তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি) আহবায়ক ও আ ক ম মোজাম্মেল হককে(বর্তমান মুক্তিযুদ্ধমন্ত্রী) সদস্য সচিব করে ১৯ সদস্যবিশিষ্ট গাজীপুর জেলা বাস্তাবায়ন কমিটি’ গঠিত হয়। কমিটির সদস্যগণ গাজীপুর জেলা গঠনের দাবিতে ব্যাপক প্রচার, যোগাযোগ ও আন্দোলন করলে সরকার তাদের দাবি মেনে নিয়ে গাজীপুরকে জেলা হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৮৪ সালের ১ মার্চ তৎকালীন সরকারের অর্থসচিব এম সাইদুজ্জামান গাজীপুর জেলার উদ্বোধন করেন। আয়তনের দিক থেকে ঢাকা বিভাগের ১৭ জেলার মধ্যে গাজীপুরের অবস্থান সপ্তম এবং বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে গাজীপুর ৩৯তম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com