রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নীলফামারীতে রিলেশন’র নাম করে ৪২লাখ টাকা উত্তোলন, ফেরতের দাবীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

নীলফামারীতে ১০০জনের কাছ থেকে ৪২লাখ টাকা উত্তোলন করা হয়েছে সরকারী বিভিন্ন সেবা মুলক কার্যক্রমের কথা বলে। শিশু ভাতা, অসহায় মানুষদের ঘর করে দেয়া এবং বয়স্ক মহিলাদের সাহায্যের নামে এই টাকা উত্তোলন করা হয়। ২০১৮সালের ৫অক্টোবর থেকে ২০২০সালের ১৩নভেম্বর পর্যন্ত ৫টি গ্রুপের ৫’শ জনের কাছ থেকে এই টাকা গ্রহণ করা হয়। আর এই টাকা আদায়ে জড়িত ছিলেন রিলেশনের মাঠকর্মী রাবেয়া আক্তার, তহুরা, কুলসুম, হেলেন ও সুজন। এতদিনেও সুবিধা না পাওয়ায় প্রদেয় টাকা ফেরতের দাবীতে মানববন্ধন করা হয়েছে ভুক্তভোগী সাধারণ মানুষের ব্যানারে। মঙ্গলবার দুপুরে(২মার্চ) জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয়া রিলেশনের মাঠকর্মী রাবেয়া আক্তার জানান, সরকারী সুযোগ সুবিধা দেয়ার জন্য ৪২লাখ টাকা গ্রহণ করি পাঁচটি গ্রুপে আমরা পাঁচজন। উত্তোলনকৃত টাকা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাকিমের কাছে জমা প্রদান করা হয়। কিন্তু অসহায় মানুষদের সুবিধা দিতে না পারায় তারা টাকা ফেরতের জন্য চাপ দিচ্ছেন এমতাবস্থায় এনজিও’র প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে টাকা ফেরত চাইলে তিনি নানাভাবে হুমকী দিচ্ছেন। জানতে চাইলে রিলেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, রিলেশনে শিশু ভাতা, ঘর করে দেয়া বা অসহায় মানুষদের সহযোগীতা বিষয়ক কোন প্রকল্প ছিলো না। কেউ এসব সুবিধা বা সেবা দেয়ার নাম করে টাকা উত্তোলন করে থাকলে সেটির দায় দায়িত্ব তার। রাবেয়া আক্তার নামে কোন কর্মী ছিলো না রিলেশনে। তবে তিনি বলেন আমিও চাই এটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং টাকা উদ্ধার করে ক্ষতিগ্রস্থদের মাঝে দেয়া হোক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com