শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতের কারণে পিছিয়ে যাবে এশিয়া কাপ?

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

নির্ধারিত সূচি অনুযায়ী ২০২০ সালে হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি এশিয়া কাপ। কিন্তু তা ভেস্তে গেছে করোনার কারণে। নতুন সূচি অনুযায়ী এই বিশ্বকাপ হওয়ার কথা চলতি বছরের জুনে, শ্রীলঙ্কায়। কিন্তু সেটাও হবে কি-না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সব কিছু নির্ভর করছে ভারতের উপর। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যদি ভারত উঠে যায়, তাহলে নির্ঘাত পেছাবে এশিয়া কাপ। না উঠতে পারলে ভিন্ন কথা।
এশিয়া কাপের এমন শঙ্কা নিয়ে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি। ভারত ফাইনালে উঠছে এটা ধরে নিয়েই পিসিবি প্রধান আভাস দেন টুর্নামেন্টটি এবার হচ্ছে না। তিনি বলেন, ‘গত বছর এশিয়া কাপ হওয়ার কথা ছিল। স্থগিত করে এই বছরে আনা হলো। এখন মনে হচ্ছে এই বছরও হবে না। কারণ জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে। শ্রীলঙ্কা জানিয়েছে তারা জুনে আয়োজন করতে প্রস্তুত। কিন্তু তারিখটা সাংঘর্ষিক হয়ে গেছে। আমার মনে হয় না টুর্নামেন্টটা আবার হবে। হয়তো ২০২৩ সালে পিছিয়ে দিতে হবে।’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার আর কোনো খেলা বাকি না থাকায় ভারতের হাতেই লাগাম। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে জয় অথবা ড্র হলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের। আর হেরে গেলে নিউজিল্যান্ডের সাথে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানও মনে করেন, চলতি বছরে আর এশিয়া কাপের সম্ভাবনা নেই, ‘মনে হচ্ছে ভারতই ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের সাথে। সেকারণেই শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন সম্ভব হবে না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এমন অবস্থায় হওয়ার নয়। আগামীর জন্য আমাদের ভাবতে হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com