বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফায়ার সার্ভিস কর্মকর্তার ফেনসিডিল সেবনের ভিডিও নিয়ে তোলপাড়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনের ফেনসিডিল সেবনের একটি ভিডিও ফাঁস হয়েছে। এ নিয়ে জেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
ফাঁস হওয়া ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কোনো এক অজ্ঞাত স্থানে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনসহ কয়েকজন ফেনসিডিল সেবন করছেন। এতে ট্রাউজার ও ট্র্যাকসুট পরিহিত সুমনের কোমরে ফায়ার সার্ভিসের ওয়াকিটকিও দেখা যায়। তার সঙ্গে আরও একজনকে দেখা গেলেও মুখ দেখা না যাওয়ায় তার পরিচয় জানা যায়নি। তবে কবে কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা মুন্নার দাবি, ‘আমি নিজেও কয়েকদিন তার মাদক সেবনরত অবস্থায় দেখেছি। তাকে বারবার নিষেধ করলেও তিনি শোনেননি। উল্টো আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দেন।’ আরেক বাসিন্দা পিন্টুর দাবি, ‘আমি অনেকদিন তাকে বাধা দিয়েছি। আমাদের এলাকায় খোলামেলা পরিবেশেই তিনি ফেনসিডিল সেবন করতেন। আমরা তার বিচার চাই।’ এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, ‘আমাকে অনেকদিন আগে কয়েকজন জোর করে ফেনসিডিল খাইয়ে তার ভিডিও করে। আমি এসব খাই না। একটি চক্র আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’
এ বিষয়ে ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, ‘আমি ছুটিতে আছি। বিষয়টি আমি শুনেছি, তবে ভিডিও দেখিনি। ছুটি শেষে গিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com