শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শপথ নিলেন ৩ এমপি

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে এমপি হিসেবে শপথ নিয়েছেন তিনজন। ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) অ্যাডভোকেট আমিরুল আলম মিলন শপথ নিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হয়। অন্যদিকে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে।

স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com