শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এই মুহূর্তে পরীক্ষা বন্ধ করা খুবই কঠিন: পিএসসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

আগামী ১৯ মার্চ অনুষ্ঠিতব্য ৪১তম বিসিএস প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষার সব প্রস্তুতি গ্রহণ করার পর ‘এই মুহূর্তে পরীক্ষা বন্ধ করা খুবই কঠিন’ বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ ও বর্তমানে করণীয় সম্পর্কে জরুরি সভায় সব ধরনের পাবলিক পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সুপারিশ করে। গত বুধবার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে পরীক্ষা বন্ধ করা খুবই কঠিন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
পিএসসি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কোনও প্রস্তাবনা সম্পর্কে জানতে পারেনি পিএসসি। আজ শুক্রবার (১৯ মার্চ) অনুষ্ঠিতব্য ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পিএসসি সূত্র জানায়, রাজধানীর বাইরে অনেক শিক্ষার্থী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। অনেকে রওনা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের প্রস্তাবটি পিএসসি জানতে পারলে হয়তো পরীক্ষা বন্ধ করা সম্ভব হতো। কিন্তু শেষ মূহূর্তে পরীক্ষা বন্ধ করা খুবই কঠিন। তাছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এখনও তারা কিছুই জানতে পারেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com