শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনাগাজীতে কুঠিরহাট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খৎনা

ছালাহ্ উদ্দিন সোনাগাজী (ফেনী)
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১

ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আড়কাইম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরীব, অসহায় পরিবারের অর্ধশত শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা, ঔষুধ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকালে কোয়ান্টাম ফাউন্ডেশন ফেনী শাখার যৌথ ব্যবস্থাপনায় সোনাগাজী উপজেলা যুবলীগের সিনিয়র সহ- সভাপতি জামাল উদ্দিনের পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে এ সুন্নতে খৎনা অনুষ্ঠিত হয়। কুঠিরহাট সমাজ কল্যান সংস্থার সভাপতি মিনহাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখায়াতুল হক বিটু। একরামুল হক মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম পলাশ, বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক খোকন, ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, ফেনীর সামাজিক সংগঠন সহায় এর প্রধান সমন্বয়ক মঞ্জিলা মিমি, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি জুলহাস তালুকদার, ইউপি সদস্য মোঃ সাহাব উদ্দিন, সাংবাদিক শহীদুল ইসলাম, ইলিয়াছ সুমন, কুঠিরহাট সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু সরকার প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com