শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধকরনে টাস্কফোর্স কমিটির কর্মশালা

মোস্তাফিজুর রহমান রিপন নলছিটি (ঝালকাঠি) :
  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১

নলছিটিতে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতামূলক কর্মকান্ড নিষিদ্ধকরন (ট্যাপস ব্যান) কর্মকান্ডে টাস্ক ফোর্স কমিটি কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা ও গাইডলাইন কর্মশালার আয়োজন করা হয়। সোমবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন। এছাড়া আরও নলছিটি থানার ওসি (তদন্ত) এইচএম মাহমুদ, নলছিটি পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী, মামুন মাহমুদ, আবদুল্লাহ আল মামুন লাভলু, নুরে আলম হাওলাদার, কাউন্সিলর (মহিলা) দিলরুবা বেগম, খাদিজা পারভীন, সহকারী অধ্যাপক মেসবাউদ্দিন খান রতন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির উপ-পরিচালক মো. মনিরুজ্জামান মনির ও নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা। বক্তারা ধুমপানের বিভিন্ন কুফল নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন সাংবাদিক ও প্রভাষক মোঃ আমির হোসেন। এরপর উপজেলার বিভিন্ন পয়েন্টে তামাকজাত পন্যের প্রচারনা ও প্রকাশ্যে ধুমপানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে একশ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com