রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে পেঁয়াজের বীজ উৎপাদন করে লাভবাব হচ্ছে কৃষক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৪ মার্চ, ২০২১

শাহজাদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উন্নতমানের ডাল,তেল মসলা ও বীজ প্রকল্পের আওতায় পেঁয়াজের বীজ উৎপাদন করে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছে কৃষক। উপজেলার ১৩৫ হেক্টর জমিতে ১ হাজার ৬শ মেট্রিকটন পেয়াজ উৎপাদনে ৩৫০ কেজি বীজের চাহিদা মিটিয়েও বাইরে বিক্রী করা সম্ভব বলে জানিয়েছে কৃষক ইয়াকুব আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম। কৃষক ইয়াকুব আলী জানান, গতবার এক একর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করে ফলন ভালো হওয়ায় অনেক লাভবান হয়েছিলাম। এবারও ফলন ভালো হচ্ছে, আশা করি এবারও লাভবান হবো। তিনি শিক্ষিত বেকার যুবকদের এ পেশায় এগিয়ে আসার আহবান জানান। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, উন্নত মানের ডাল, তেল, মসলা ও বীজ প্রকল্পের আওতায় উপজেলার চারজন কৃষক এ বীজ উৎপাদন করছে। এতে স্থানীয়ভাবে পেয়াজ উৎপাদনে বীজের চাহিদা মিটিয়েও বাইরের চাহিদা মেটানো সম্ভব হবে বলে তিনি জানান। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের এ প্রকল্পের আওতায় উন্নত প্রযুক্তি গ্রহন করে এ পেশায় নিয়োজিত হয়ে বেকারত্ব দুর করার আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com