বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস আর্চারিতে স্বর্ণ জয় করেছেন উলিপুরের অসীম

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের পুরির পটল গ্রামের অনাদী চন্দ্র দাসের পুত্র অসীম বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস আর্চারিতে স্বর্ণ জয় করেছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পুরুষ একক ফাইনালে ১৪৮-১৪১ স্কোরের ব্যবধানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেওয়াজ আহমেদ রাকিবকে হারিয়ে স্বর্ণ পদক আদায় করেন অসীম কুমার। শৈশবকাল থেকে তীরন্দাজ হওয়ার স্বপ্ন দেখতেন অসীম কুমার দাস। অসীম শুরুতে ইন্ডিয়ান ধনুক কিনে বাড়িতেই প্রাক্টিস করেন। এপর নিজেই বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাথে যোগাযোগ করে সেখানেই খেলতে শুরু করেন। ২০১৫ সালের আগষ্ট মাসে তীরন্দাজ সংসদ নামে একটি ক্লাবের ডাক পান অসীম। এরপর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক বিজয় ছিনিয়ে এনেছেন তিনি। অসীম কুমার দাস বলেন, আগামী জুনে বসার কথা আর্চারি বিশ্বকাপ। তার আগেই চলতি মাসেই বাংলাদেশ দলের ট্রায়ার হওয়ার কথা রয়েছে। ১৪ তারিখে আমাদের বিশ্বকাপ ট্রায়ার শুরু। নিজ জেলা কুড়িগ্রামসহ দেশবাসির কাছে দোয়া চাই, যাতে বিশ্বকাপ খেলায় ভালো করতে পারি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com