বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহেশখালী-ডউয়াখালী নদী দখল করে ঘের নির্মাণে অভিযোগ

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

কক্সবাজারের চকরিয়া সুন্দরবন রেঞ্জের আওতাধীন উজানটিয়া বনবিটের অধীনস্থ মহেশখালী-মাতারবাড়ী চ্যানেলের লাগোয়া সৃজিত প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন পেকুয়া উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। খোঁজ নিয়ে জানাযায়, ঘের দখল করতে ১০/১৫ জনের সশস্ত্র সন্ত্রাসীদের একত্রিত করে প্রকাশ্যে অস্ত্র মহড়ার বসিয়ে স্কেভেটার দিয়ে এ ঘের নির্মাণ কাজ অব্যাহত রাখায় পাশ্ববর্তী লবণ চাষীসহ উপকূলীয় এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপরদিকে মাতারবাড়ী চ্যানেলের পূর্ব পার্শ্বে ডউয়াখালীর পশ্চিমে কোহেলিয়া নদীর পাড়ে রয়েছে বিশাল প্যারাবন। কিন্তু পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ডউয়াখালীর বাসিন্দা সিরাজ মেম্বারের নেতৃত্বে একটি সেন্ডিকেট ওই এলাকার প্যারাবন কেটে কয়েকটি চিংড়ি ঘের নির্মাণের কাজ শেষ করেছে। কয়েকবছর যেতে না যেতে পুনঃরায় ওই সিন্ডিকেট উপকূলের শতাধিক একর প্যারাবন কেটে ইতিমধ্যে সাবাড় করে ফেলেছে। এমনকি ৭ এপ্রিল সকাল থেকে উল্লেখিত স্থানে স্কেভেটর দিয়ে বিরতিহীনভাবে চিংড়ি ঘের নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। জানাগেছে, উক্ত চ্যানেলের মাতারবাড়ীসস্থ মাছ ধরার জেলে ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কাকঁড়া সংগ্রহকারীরা জানান- নদী খেকোরা এভাবে নদী দখলের প্রতিযোগিতায় ব্যস্ত থাকায় আমাদের দৈনন্দিনের আয় একেবারে শূণ্যের কোটায় নেমে এসেছে। নদীর পূর্ণতা রক্ষা এবং আমাদের দু’মুটো আহার যোগাড়ের সহায়স্থলটি নদী খেকোর অবৈধ দখল থেকে উম্মুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরিবেশবাদী ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোরালো দাবী জানাচ্ছি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সিরাজ মেম্বার হতে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এটি পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীরের বলে জানান। বিষয়টি সত্যতা নিশ্চিত করতে পেকুয়া উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি এটি ২০১২ সালে দশ একর জায়গা সরকার থেকে লীজ নিয়ে মাটি কেটে ঘের করতেছে বলে জানান। এ ব্যাপারে পেকুয়ার মগনামার বনপ্রহরী মোহাম্মদ মনির জানান, নতুনভাবে নদী দখল করে চিংড়ি ঘের নির্মাণের বিষয়টি আমি অবগত থাকায় তাঁদেরকে বাঁধা দিলেও কাজ বন্ধ করা যাচ্ছেনা। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। মহেশখালীর মাতারবাড়ী বিট কর্মকর্তা মোহাম্মদ আলতাফ বলেন, আমি অনেকবার গিয়ে কাজ বন্ধ করতে বললে ও তাঁরা এতে কর্ণপাত না করে কাজ চালিয়ে যাচ্ছে। জনবল কম থাকায় তাদের সাথে পেরে উঠতে পারছিনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com