বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৯ মাসে হিলি বন্দরে রাজস্ব আদায় ২৮১ কোটি টাকা

মোসলেম উদ্দিন হিলি (দিনাজপুর) :
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১

গত মার্চ মাস পর্যন্ত চলতি অর্থ বছরের ৯ মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি হয়েছে ১২ কোটি ৮০ লাখ কেজি। তা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) বেঁধে দেওয়া লক্ষ্য মাত্রায় রাজস্ব আদায় হয়েছে ২৮১ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা। শনিবার (১০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম। কাস্টমস সুত্রে জানা যায়, ২০২০-২১ চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) বেঁধে দেওয়া চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছিলো ২১৬ কোটি ৬৫ লাখ। লক্ষ্য মাত্রা পেরিয়ে রাজস্ব আদায় হয়েছে ২৮১ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা। চলতি অর্থ বছরের তুলনায় প্রবৃদ্ধি ১৩০%। ২০১৯-২০ গত অর্থ বছরের মার্চ মাস পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১৫৩ কোটি ২০ লাখ ৬৮ হাজার টাকা। গত অর্থ বছরের চেয়ে প্রবৃদ্ধি ১৮৩%। কাস্টমস সুত্রে আরও জানা যায়, চলতি অর্থ বছরের জুলাই মাসে লক্ষ্য মাত্রা ছিলো ৬ কোটি ৭৬ লাখ, রাজস্ব আদায় হয়েছে ৪৩ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা। আগস্ট মাসের লক্ষ্য মাত্রা ছিলো ১৩ কোটি ৩৪ লাখ, রাজস্ব আদায় হয়েছে ২০ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা। সেপ্টেম্বর মাসে লক্ষ্য মাত্রা ছিলো ৯ কোটি ৯৭ লাখ টাকা, আদায় হয়েছে ২০ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা। অক্টোবর মাসে লক্ষ্য মাত্রা ছিলো ১৮ কোটি ৪১ লাখ, রাজস্ব আদায় হয়েছে ১৮ কোটি ৬৮ লাখ ২২ হাজার টাকা। নভেম্বর মাসে লক্ষ্য মাত্রা ছিলো ৩১ কোটি ৬৩ লাখ, রাজস্ব আদায় হয়েছে ২৬ কোটি ৬০ লাখ ৪৩ হাজার টাকা। ডিসেম্বর মাসে লক্ষ্য মাত্রা ছিলো ৫২ কোটি ৫৭, রাজস্ব আদায় হয়েছে ২২ কোটি ২১ লাখ ১ হাজার টাকা। জানুয়ারি মাসে লক্ষ্য মাত্রা ছিলো ২৮ কোটি ৩৭ লাখ, রাজস্ব আদায় হয়েছে ২০ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকা। ফেব্রুয়ারী মাসে লক্ষ্য মাত্রা ছিলো ৩০ কোটি ৮৬ লাখ, রাজস্ব আদায় হয়েছে ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকা। গত মার্চ মাসে লক্ষ্য মাত্রা ছিলো ২৪ কোটি ৮৬ লাখ টাকা, রাজস্ব আদায় হয়েছে ৬১ কোটি ৩৪ লাখ ২১ হাজার টাকা। হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম জানান, গত অর্থ বছরের চেয়ে, চলতি অর্থ বছরের রাজস্ব আদায় অনেক বৃদ্ধি পেয়েছে। সকল প্রকার অনিয়ম ও হয়রানি বন্ধ হওয়া, দ্রুততর সময়ে পণ্য চালান খালাস করা হচ্ছে। কার্যক্রমের সকল ব্যাপারে কঠোর নজরদারি এবং ন্যায়সঙ্গত সমস্যার ব্যপারে দ্রুত সিদ্ধান্ত ও সমাধান দেওয়া হচ্ছে। এতে করে ব্যবসায়ীরা এ বন্দর দিয়ে আমদানি- রপ্তানিতে আরো উৎসাহিত হচ্ছে। যার ফলশ্রুতিতে বিগত বছরের সমান পন্য বাহী ট্রাক আমদানি হওয়া সত্বেও রাজস্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজস্ব প্রবৃদ্ধির এই ধারাকে অব্যাহত রাখার ব্যাপারে আমরা অর্থবছরের শেষ নাগাদ চেষ্টা করে যাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com