রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীতে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় সোমবার, ১২ এপ্রিল, ২০২১

চলতি বোরো মৌসুমে গাইবান্ধার পলাশবাড়ীতে খালবিল, নদীনালা, ডোবা নর্দমায় ব্যাপকভাবে বোরো ধানের চাষ হয়েছে। বিশেষ করে বিগত বছর গুলোর তুলনায় এ বছর চাষীরা আগাম বোরো ধানের চাষ করায় ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে। চাষীরা বলছেন আবহাওয়া অনুকুলে থাকলে তাদের ভাগ্যের চাকা ঘুড়িয়ে যাবে। অনেক বোরো ধান চাষীর সাথে আলাপ করে জানা গেছে, উপজেলার সকল ইউনিয়নে একইভাবে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তারা আরও জানান, ধানের চারা রোপনের পর থেকেই আবহাওয়া অনুকুলে থাকায় তারা পতিত জমি বিশেষ করে খালবিল, নদী-নালা, ডোবা নর্দমায় যেখানেই চারা রোপন করেছেন সেখানেই ধানের চাষ আশানুরুপ হয়েছে। ফলে এবছর শেষ পর্যন্ত অর্থাৎ ধান কেটে ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, চলতি বছর পলাশবাড়ী উপজেলায় ৫ হাজার বোরো চাষীকে কৃষি প্রনোদনা হিসেবে বিনামূল্যে উচ্চ ফলনশীল হাইব্রীড ধানের বীজ দেয়া হয়েছে। এতে করে আবহাওয়া অনুকুলে থাকলে ৬৫ হাজার মেঃ টন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান চাষী কদ্দুছ মিয়া, এমদাদুল, নুরুল, ভোলা মিয়া সাংবাদিকদের জানান, বিগত বছরে যে সকল জমি পতিত ছিল এবছর সে সব জমিতেও বোরো ধানের চাষ করা হয়েছে। ফলে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com