বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পরিবেশ আইন উপেক্ষা করে ঐতিহ্যবাহী দেওয়াজী দিঘি বালু দিয়ে ভরাট চলছে

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর ;
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

দিনাজপুর জেলার বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী দেওয়াজী দিঘিতে অবৈধ দখলদার সরকারের পরিবেশ আইন উপেক্ষা করে বালু ফেলে দিঘি ভরাট করাতে গতকাল ১৫ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় জনগণ প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসী ফরক্কাবাদ সমাজ উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃ আফসার আলী, আলহাজ্ব মোঃ ইসরাফিল আলি ও মোঃ মোস্তাকিম জানান, সিএস-৪৬৯ নং খতিয়ানভুক্ত ২৮২৮ দাগে দেওয়ানজী দিঘি জনসাধারণের ব্যবহার্য ও ঈদাগহ মাঠ মুসলিম জনসাধারণের ব্যবহারের জন্য সিএস রেকর্ডিও মালিক পুর্ণেন্দু নারায়ণ রায় উক্ত সম্পত্তি দিয়ে যান। অবৈধ দখলদার মোঃ তারিকুল ইসলাম, মোঃ আকতার ও মোঃ ফারুক আহম্মেদ অবৈধভাবে উক্ত দিঘির পাড়সহ একই দাগের জমি বিক্রি করে দিঘি ভোগ দখল করে আসছে। জনসাধারণ আইনের আশ্রয় নিলে অবৈধ মালিকরা দিঘিতে না এসে ২নং ফরক্কাবাদ ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় মোঃ সবুজ পরিবেশ আইন অমান্য করে ঐতিহ্যবাহী দেওয়ানজী দিঘি ভরাটের জন্য বালু ফেলা শুরু করতে থাকলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, পরিবেশ আইন অনুযায়ী সরকার অথবা জনগণের, ব্যক্তি সম্পত্তি পুকুর বা দিঘি এবং জলাশয় ভরাট করা আইনত দন্ডনীয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com