বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রৌমারীতে কাকড়া গাড়িতে শিশুসহ আহত-২

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

পবিত্র মাহে রমজান ও পহেলা বৈশাখেই সরকারের দেয়া কড়া লকডাউনে আওতায় নেই অবৈধ বালু উত্তোলনে কাকড়া গাড়ি। কাকড়া গাড়ির (ট্রাক্টর) ধাক্কায় মাসুদ(৭) ও আব্দুল আলিম(৫০) নামের শিশুসহ দুইজন আহত হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকালের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আলোচিত কাকড়া গাড়িতে ধাক্কায় মৃত্যু দুর্যয়ের আন্দোলন স্থান সেই ফলুয়ার চর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, মাসুদ বাড়ির রাস্তার পাশে খেলতে ছিল। এমন সময় বালু ভর্তি অবৈধ ট্রাক্টর শিশুটিকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে নেওয়া পরামর্শ দেন। শিশুটি উপজেলার বন্দবেড় ইউনিয়নের কুটিরচর খানপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে। অপর দিকে একই ভাবে আব্দুল আলিম(৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। সে রাজিবপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামের কাশেম ব্যাপারীর ছেলে বলে জানা যায়। তার একটি হাত ভেঙ্গে গেছে। লকডাউনে সরকারের নির্দেশেনা মোতাবেক অন্যান্য গরীব অসাহায় মানুষের ভ্যান, রিক্সা, অটো রিক্সা যানবাহন বন্ধ থাকলেও উন্নয়নের দোহাই দিয়ে অবৈধ ট্রাক্টর বন্ধ করা হয়নি। তারা সরকারি নির্দেশনাও তোয়াক্কা করছে না। ফলে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেই চলছে এনিয়ে ওই এলাকায় ট্রাক্টরের চাপায় ৬ জনের মৃত্যু হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, ইতো মধ্যে সকল ট্রাক্টর মালিকদেরকে নিয়ে আবারো আগামীকাল বৃহস্পতিবার বসার সিদ্ধান্ত নেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com