বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমাদের ছোট নদী…

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের “আমাদের ছোট নদী” কবিতার প্রতিচ্ছবি হিসাবে ফুটে উঠেছে বিরামপুরের শাখা যমুনা নদী। বৈশাখ মাসে এ নদীর কোথাও শুকিয়ে গেছে, কোথাও রয়েছে হাঁটু জল। প্রবীনরা জানান, বিরামপুর শহরের উপর দিয়ে বয়ে চলা শাখা যমুনা নদী দিয়ে এক সময় পাল তোলা নৌকা চলতো। নদী কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের ফলে গড়ে ওঠে বিরামপুর শহর। কালের আবর্তে এখন এই নদী অপেক্ষাকৃত ভরাট ও সরু হয়ে পড়েছে। বর্ষার পানিতে দু’ক’ল ভরে উঠলেও খরা মৌসুমে তা শুকিয়ে যায়। আর বৈশাখ মাসে এ নদী যেন হয়ে ওঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের “আমাদের ছোট নদী” কবিতার মতো। হাঁটু পানি ডিঙ্গিয়ে নদী পারাপার হতে দেখলে মনে জাগ্রত হয়ে ওঠে, “আমাদের ছোট নদী চলে আঁেক বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে”।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com