বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় বাদামের ভালো ফলনে খুশি কৃষক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। এর সঙ্গে ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। সরেজমিনে উপজেলার কোলকোন্দ শিঙ্গীমারীসহ অন্যান্য চরে ঘুরে দেখা যায়, দিগন্ত মাঠ জুড়ে বাদাম ক্ষেত। যেদিকে চোখ যায়, শুধু সবুজের সমারোহ। কৃষক-কৃষাণীরা বাদাম শুকানোর কাজে ব্যস্ত পার করছে। চর বিনবিনা বাসিন্দা জয়নাল আবেদীন জানান, বাদামের আবাদ এবার খুব ভালো হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি জমিতে বাদামের চাষ হয়েছে। তিনি আরো জানান, উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় ও পরামর্শে বিনা-৪ জাতের বীজ নিয়ে রোপন করেছে। ফসল ঘরে তোলা পর্যন্ত বিঘা প্রতি খরচ হবে আনুমানিক ৫ থেকে ৬ হাজার টাকা। তিনি আশা প্রকাশ করেছেন যে, আবাদ হয়েছে তাতে করে বিঘা প্রতি ৮ থেকে ১০ মণ বাদাম পাওয়া যাবে। বর্তমানে বাদাম ২ হাজার থেকে ২৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। ধানের চেয়ে অনেক লাভজনক বাদাম। তার দেখা দেখি প্রায় প্রচুর পরিমাণে কৃষক বাদাম চাষ করছে। চর বাগডোহরা গ্রামের আবু তৈয়ব জানান, কাকিনার হাট থেকে বীজ সংগ্রহ করে বাদাম রোপন করেছেন। এ ব্যাপারে কোলকোন্দ ইউনিয়নের উত্তর কোলকোন্দ গ্রামের আক্তারুজ্জামান মিঠু জানান, আমরা রংপুর থেকে ভালো বীজ সংগ্রহ করে এ অঞ্চলে বাদাম চাষিদের কাছে বিক্রি করে থাকি। এ ব্যাপারে গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, উপজেলায় চলতি মৌসুমে ২৫০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আবাদ হয়েছে ১৫৫ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা এবার ভালো বাদাম পাবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com