বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চার শিল্পীর কণ্ঠে ঈদের গান ‘এলো খুশির ঈদ’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৭ মে, ২০২১

ঈদ উপলক্ষে এসেছে কণ্ঠশিল্পী কাজী শুভ, মিলন, শিপলু ও পুলিশ সার্জেন্ট দ্বীন ইসলামের গান ‘এলো খুশির ঈদ’। ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ এমন ফ্লেভারের নতুন এই গান ইতোমধ্যে শ্রোতারা গ্রহণ করেছেন। কাজী নজরুলের গানের কয়েকটি চরণ ব্যবহার করা হয়েছে এই গানে। এলো খুশির ঈদ গানটির প্রসঙ্গে কাজী শুভ-মিলন ও শিপলু বলেন, খুবই চমৎকার হয়েছে গানটি। সেই সঙ্গে তালমিলিয়ে মিউজিক ভিডিও করা হয়েছে। গাজীপুরের বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণ করা হয়েছে। আশা করি গানটি সারাজীবন মানুষের মনে স্থান নিয়ে থাকবে।

গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, সুর-সংগীত ও কম্পোজিশন করেছেন আহমেদ সজীব। ডিরেক্টর গাজী শাহজাহান। গানটি ‘ডি আই এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। দ্বীন ইসলাম বলেন, ‘এলো খুশির ঈদ’ গানটি আমার অন্যতম সেরা একটি গান। ঈদ যেভাবে মানুষের মনে খুশির বার্তা নিয়ে আসে আমার এই গানটিও মানুষের মনে ঈদের আনন্দ নিয়ে মনকে উদ্বেলিত করবে। দ্বীন ইসলামের প্রথম অ্যালবাম ২০০৩ সালে প্রকাশ পায়। পুরোদস্তুর ছাত্র অবস্থায় এই গানের অ্যালবাম তাঁকে কিছুটা পরিচিতি এনে দেয়। অ্যালবামের নাম ‘মা’। এরপর দীর্ঘ বিরতি। দ্বিতীয় অ্যালবাম ‘মেঘ’ প্রকাশিত হয় ২০১১ সালে। এর মধ্যে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সেখানেও তাঁর কণ্ঠের প্রশংসা প্রকাশিত হয়। হাবিবুর রহমান (বিপি এমবার, পিপি এমবার, ডিআইজি, ঢাকা রেঞ্জ)-এর নির্দেশে ‘বাংলাদেশ পুলিশকে নিয়ে একটি গান করা হয়, যেটি এখন বাংলাদেশ পুলিশের থিম সং হিসেবে খ্যাত। বাংলাদেশ পুলিশের থিম সং গেয়ে তিনি বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে আলোচনায় আসেন ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com