বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়পুরে ঈদের কেনাকাটায় ধুম, মানছে না স্বাস্থ্যবিধি

মোস্তফা কামাল রায়পুর (লক্ষ্মীপুর):
  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঈদকে কেন্দ্র করে ঈদের কেনাকাটায় ধুম পড়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে দীর্ঘদিন ধরে লকডাউন থাকলেও দোকানপাট খোলায় রায়পুর পৌর শহরসহ হাট বাজারগুলোতে মানুষের ঢল নেমেছে। দোকানগুলোতে ভীড় করে পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার ধুম পড়েছে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি বিধি না মেনেই চলছে বেচাকেনা। (শুক্রবার) সকালে রায়পুর পৌর শহরের গাজী সুপার মার্কেট, নিউ মার্কেট, সিনেমা হল রোড মার্কেট, মিয়াজি মার্কেট, হায়দরগঞ্জ বাজার, রাখালিয়া বাজার ও খাসেরহাটসহ সব মার্কেটেই সামাজিক দূরত্ব না মেনে সাধারণ মানুষকে কেনাকাটা করতে দেখা গেছে। এতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না ক্রেতা ও ব্যাবসায়ীগন। এছাড়া পৌর শহর ও গ্রামের বাজারের রাস্তাগুলোতে শত শত অটোরিক্সা থাকায় বিভিন্ন রাস্তার মোড় ও এলাকায় জানজটের সৃষ্টি হয়েছে। প্রচুর ভীড়ের কারণে অনেক সময় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় করোনার চরম ঝুঁকিতে রয়েছে রায়পুর পৌর শহরসহ পুরো উপজেলা। তাছাড়া ক্রেতাদের মাঝেও কেউ মানছেন সামাজিক দূরত্ব। এতে করোনা আক্রান্তের ঝুঁকি ক্রমেই বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী সচেতন করতে মাঠে থাকলেও নিয়মনীতি মানার ক্ষেত্রে তেমন কোনো সারা পাওয়া যাচ্ছে না। ক্রেতাদের মধ্যে অনেকেই বলছেন, ঝুঁকি জেনেও ঈদের কেনাকাটা করার জন্য তারা বের হয়েছে। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই বেচাকেনা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ক্রেতারা তা মানতে চাইছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দশনা বাস্তবায়নে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে জনসাধরণকে আরো অধিক সচেতন হতে হবে। ঘরের বাহিরে গেলেই পড়তে হবে মাস্ক। সচেতনতার মাধ্যমেই করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। এজন্য সকলকেই এগিয়ে আসতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com